News Bangla 24 BD | এসপির স্ত্রী হত্যায় ব্যবহৃত সেই ‘মোটরসাইকেল’ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এসপির স্ত্রী হত্যায় ব্যবহৃত সেই ‘মোটরসাইকেল’ উদ্ধার


এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু (৩২) হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।রোববার রাত ৩টার দিকে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর বড় গ্যারেজ এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।যার নম্বর চট্টো মেট্রো-ল-১২-৯৮০৭।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুলকবহর বড় গ্যারেজ থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।বর্তমানে মোটরসাইকেলটি চট্টগ্রামের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

তবে ওই মোটরসাইকেলই যে খুনিরা ব্যবহার করেছিল, সে বিষয়ে পুলিশ কীভাবে নিশ্চিত হল- তা জানা যায়নি।

এর আগে এ ঘটনায়তিনজনের বিবরণ উল্লেখ করেঅজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।নগরীর পাঁচলাইশ থানার এসআই ত্রিরতন বড়ূয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে রোববার সকাল সোয়া ৭টার দিকে সদ্য পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পাওয়া বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্তমাথায় গুলি ও বুকে-পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাতকরে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। মোটরসাইকেলে চড়ে কমান্ডো স্টাইলে এসে দুর্বৃত্তরা অত্যন্ত ঠাণ্ডা মাথায় মাত্র এক মিনিটের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় সৌভাগ্যবশত ছোট ছেলেটি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ