News Bangla 24 BD | প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন খালেদা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন খালেদা


প্রতি বছরের মতো এবারও আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল আমন্ত্রণপত্রটি পৌঁছে দিয়ে আসে।

আওয়ামী লীগের উপকমিটির সদস্য মৃণাল কান্তি আমন্ত্রণপত্রটি হাতে নেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।

আগামী ১১ জুন রাজনীতিবিদদের সম্মানে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ৪নং হলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হবে। রাজনীতিকদের সম্মানে এ ইফতার মাহফিলেন আয়োজন করছেন বেগম খালেদা জিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ