যশোরে পেট্রোল পাম্পের ভেতর দু’জনকে কুপিয়ে হত্যা
যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটায় পেট্রোল পাম্পের ম্যানেজারসহ ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ওবায়দুর রহমান (৩২) ও যশোর এমএম কলেজের ছাত্র লিজন আহমেদ অপু (২৩)। সোমবার সকালে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রোববার রাতে চাড়াভিটায় মেসার্স আব্দুল বারী ফিলিং স্টেশনে ঘুমিয়ে ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার ওবায়দুর রহমান ও কলেজছাত্র লিজন আহমেদ ও ওই পাম্পের নজেলম্যান সিরাজুল ইসলাম। সোমবার সকালে পাম্পটিতে পেট্রোল নিতে এসে স্থানীয় লোকজন পাম্পের ভেতরে লাশ দুটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে পাম্পের দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। হত্যার পর লাশ দুটি কাঁথা দিয়ে ঢেকে রেখেছিল দুর্বৃত্তরা।
নিহত ওবায়দুর রহমান বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের রহমান মোল্যার ছেলে এবং লিজন আহমেদ অপু পাম্পের পাশেই রঘুনাথপুর এলাকার সদরুদ্দিন খাঁর ছেলে।
নিহত অপুর স্বজনরা জানান, তার কাছে সরিষা বিক্রির ৫০ হাজার টাকা ছিল। সে যশোর এমএম কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। এই ফিলিং স্টেশনের মালিক বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। কয়েক বছর আগে তার কাছ থেকে ফিলিং স্টেশনটি লিজ নিয়েছেন একই উপজেলার ভায়না এলাকার মাসুদ আহমেদ। তিনি জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি পাম্প থেকে টাকা-পয়সা হিসাব করে নিয়ে গেছেন। পাম্পের ভেতরে ক্যাশবাক্স বা অন্যকিছুতে হাত দেয়নি দুর্বৃত্তরা। মনে হচ্ছে শত্রুতার কারণেই এমন ঘটনা ঘটেছে।
বাঘারপাড়া থানার ওসি ছয়েরুদ্দিন আহমেদ জানান, দু’জনকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি ডাকাতি বা চুরির ঘটনা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 