জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
নুরে আলম গাজীপুর – গাজীপুরের মির্জাপুর বাজারে জিলাপি তৈরিতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করার অভিযোগে স্বপন মিষ্টান্ন নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে জিলাপি তৈরিতে নিষিদ্ধ উপাদান ব্যবহার করে খাদ্য প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে জিলাপি তৈরির প্রক্রিয়ায় নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০,০০০ (সত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন আফসানা পারভীন, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর। এ সময় অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার, গাজীপুর এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন জয়দেবপুর থানা পুলিশের সদস্যরা।
অভিযান সংশ্লিষ্টরা জানান, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ ও ক্ষতিকর উপাদান ব্যবহার করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় ভোক্তারা বলেন, বাজারে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় নিম্নমানের ও ক্ষতিকর উপাদান ব্যবহার করে খাদ্য তৈরি করেন। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করেন তারা।

গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 