News Bangla 24 BD | এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা: ৪জন আটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা: ৪জন আটক


এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু খুনের ঘটনায় ৪ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলও। সোমবার (০৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের মনোবল ভাঙতেই বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তা করছি। পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তার উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়’।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের কাছে অনেক তথ্য আছে। অনেক রাজনীতিবিদ ও সাধারণ মানুষ এ ষড়যন্ত্রে জড়িত রয়েছেন। আমাদের কাছে প্রমাণ আছে’।

কামাল বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফল। আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে অন্য একটি দেশের গোয়েন্দা সংস্থা আগে থেকেই খেলাধুলায় জড়িত ছিলো। নতুন একটি দেশের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততারও প্রমাণ পাওয়া গেছে’।

উল্লেখ্য, রোববার সকালে (৫জুন) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ওআর নিজাম রোডে সিএমপি ডিবির সাবেক এডিসি ও সদ্য প্রমোশন পাওয়া এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ