News Bangla 24 BD | বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলা ডিবিতে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলা ডিবিতে


পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত পুলিশ সুপার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা হত্যা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে আলোচিত এ হত্যার তদন্তভার পুলিশের ওই সংস্থাকে দেয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাত ১০টার দিকে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিরতন বড়ুয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে মাহমুদা আক্তার মিতু হত্যায় জড়িত সন্দেহে ৪ জন আটকের খবর বিভিন্ন সূত্রে পাওয়া গেলেও পুলিশ কর্মকর্তারা তা স্বীকার করেননি।

উল্লেখ্য, রোববার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে খুন করে দুবৃর্ত্তরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ