News Bangla 24 BD | ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে খালেদার ইফতার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে খালেদার ইফতার


প্রতি বছরের ন্যায় এবারও রমজা‌নের প্রথম দিনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ এবং এতিমদের সম্মানে খালেদা জিয়া এ ইফতারের আয়োজন করেন। বিএনপি নেত্রী ৬.৪০ মিনিটে লেডিস ক্লাবে আসেন।

ইফতারে তেজগাঁও রহমতে আলম মিশন, ফকিরাপুল মাদরাসা ও এতিমখানা এবং শান্তিনগর এতিমখানার চার শতাধিক এতিম ছাত্র-ছাত্রীসহ উলামা-মাশায়েখরা অংশ নেন।

মূলমঞ্চে বিএনপি চেয়ারপারসন এতিমদের পাশে নিয়ে ইফতার করেন। মঞ্চে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়া মাদারাসার প্রধান মুফতি মাওলানা মোজাফফর আহমেদ, ঢাকার সোবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালিউল্লাহ, শর্ষিনা দরবার শরীফের ছোট হুজুর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, মীরেশ্বরাই দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবদুল মোমেন নাসেরী ছিলেন।

ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন বিভিন্ন টেবিলে গিয়ে মাদরাসার শিক্ষার্থীসহ অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ইফতারের পূর্বে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শামীম সাঈদী প্রমুখ এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ