সৌদি আরব থেকে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান।
এর আগে সৌদির স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর ত্যাগ করে।
সফরে প্রধানমন্ত্রী সোমবার মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন। মসজিদে নববীতে এশা ও তারাবির নামাজও আদায় করেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শুক্রবার রাতে সৌদি পৌঁছেই সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ করেন। এ সময় তিনি দেশ ও জাতির জন্য দোয়া করেন।
এদিকে, দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে আলোচনা করেছেন। এতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়সহ সৌদি বিনিয়োগ ও শ্রমবাজার নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 