News Bangla 24 BD | ঝিনাইদহে বৃদ্ধ পুরোহিতকে গলা কেটে হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বৃদ্ধ পুরোহিতকে গলা কেটে হত্যা


ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙা ইউনিয়নের মহিষারভাগাড় এলাকায় সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধ এক পুরোহিতকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল নয়টার পর এলাকার একটি মাঠ দিয়ে বাইসাইকেলে করে যাওয়ার সময় তাঁকে হত্যা করা হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাঁকে হত্যার দায় স্বীকার করেছে বলে আমাক নিউজ এজেন্সি জানিয়েছে। এই বার্তা সংস্থাটি আইএসের।

নিহত পুরোহিতের নাম আনন্দ গোপাল গাঙ্গুলি। তাঁর বয়স আনুমানিক ৭০ বছর। সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কৃষকেরা পুরোহিতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ বলছে, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছেন, ঘটনাস্থল থেকে তিনজনকে মোটরসাইকেলে চলে যেতে দেখা গেছে।

এলাকাবাসী জানান, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি আশপাশের বিভিন্ন গ্রামে পূজা করতেন। তিনি নিরীহ ও সহজ-সরল ছিলেন। গ্রামের কারও সঙ্গে পুরোহিত বা তাঁর পরিবারের কোনো বিরোধ ছিল না।

সকালে পুরোহিতের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী শেফালী গাঙ্গুলিকে অঝোরে কাঁদতে দেখা যায়। কাঁদতে কাঁদতেই তিনি বলছিলেন, বাড়িতে পূজা ও খাওয়াদাওয়া সেরে সকালে বের হন তাঁর স্বামী। কারা তাঁকে খুন করল, তিনি কিছুই বুঝতে পারছেন না।

নিহত পুরোহিতের তিন মেয়ে ও দুই ছেলে। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। দুই ছেলের একজন স্থানীয় স্কুলের শিক্ষক ও আরেকজন ক্ষুদ্র ব্যবসায়ী।

নিহত পুরোহিতের বড় ছেলে তপন গাঙ্গুলির মেয়ে বৈশাখী গাঙ্গুলি জানান, ঠাকুরদা সকালে বাড়িতে পূজা করেন। পূজা শেষে সবাইকে প্রসাদ দিয়ে সকাল পৌনে নয়টার দিকে বাইসাইকেলে করে বের হন। এক ঘণ্টা পর খবর পান, মাঠের মধ্যে ঠাকুরদাকে কারা হত্যা করে ফেলে রেখে গেছে।

প্রতিবেশী স্কুলশিক্ষক নীলরতন রায় বলেন, পুরোহিত কাকা নিরীহ মানুষ। সহজ-সরল। পূজা করে বেড়ান। তাঁর কোনো শত্রু নেই। কারা, কেন মারল, তাঁরা বুঝতে পারছেন না। যে জায়গায় পুরোহিত কাকাকে হত্যা করা হয়েছে, সেখান দিয়ে তিনি প্রায়ই যাতায়াত করতেন।

প্রতিবেশী আমোদ আলী জানান, আনন্দ গাঙ্গুলির মনে সব সময় আনন্দ থাকত। তাঁর মতো মানুষ হয় না। তিনি হিন্দু-মুসলমান সবার সঙ্গে সমানভাবে মিশতেন। বাচ্চাদের পেলে আদর করতেন।

পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি। ছবি: প্রথম আলোঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছেন, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলে করে তিনজনকে চলে যেতে দেখা গেছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে মিল রয়েছে কি না, তা জানতে চাইলে ওসি বলেন, থাকতে পারে।
এর আগে এ বছরের জানুয়ারি মাসে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে হোমিও চিকিৎসক ছামির আলীকে (৮০) ছুরিকাঘাত করে হত্যা করে কয়েকজন মুখোশধারী। দায় স্বীকার করে আইএস বলে, ইসলাম থেকে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে তাঁকে হত্যা করা হয়েছে।
গত ১৪ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শিয়া সম্প্রদায়ের অনুসারী আবদুর রাজ্জাক (৪৮) নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যারও দায় স্বীকার করে আইএস।

গত রোববার চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। ওই দিনই নাটোরে খ্রিষ্টধর্মাবলম্বী ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজকে নিজ দোকানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তাঁকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যে দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স’ আইএসের সংবাদ সংস্থা আমাকের বরাত দিয়ে এক টুইটার বার্তায় এ খবর প্রচার করেছে। একই বার্তায় গত মাসে বান্দরবানে একজন বৌদ্ধভিক্ষুকে হত্যার দায়ও স্বীকার করেছে আইএস।

এ বিভাগের অন্যান্য সংবাদ