মিতু হত্যার ঘটনায় ‘সাবেক শিবির কর্মী’ গ্রেপ্তার
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছর গুন্নু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যু্ক্ত ছিলেন বলে পুলিশের ভাষ্য।
চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও অভিযান বিভাগের অতিরিক্ত কমিশনার দেবব্রত ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার সকালে সীতাকুণ্ড থানায় অপহরণসহ হত্যা মামলার চার্জশিটভুক্ত এই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
দেবদাস ভট্টাচার্য্য জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার সকালে হাটহাজারী থেকে গুন্নুকে আটক করা হয়েছে। তাকে মিতু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
সিএমপির অতিরিক্ত কমিশনার জানান, আটক আবু নাসের আগে শিবির করতো। সে একটি মাজারে খাদেম হিসেবে কর্মরত ছিল। এর আগে সে দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে আসে।
রোববার সকালে বাসার কাছে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের ওয়েল ফুডের কাছাকাছি এলাকায় খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 