চিকিৎসকদের ফি নির্ধারণে নতুন আইন: স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ফি হালনাগাদ করতে সরকার নতুন আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার জাতীয় সংসদে সাংসদ নূরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে বেসরকারি পর্যায়ে চিকিৎসাসেবা কার্যক্রম ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকে অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২’ অনুযায়ী পরিচালিত হচ্ছে।
এ আইনের তফশিলে বিশেষজ্ঞ চিকিৎসক বা চিকিৎসকদের মেডিকেল ফি বা কনসালটেশন ফি নির্ধারণ করা হয়েছে। ওই অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে ‘বেসরকারি চিকিৎসাসেবা আইন ২০১৬’–এর খসড়া শিগগিরই চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
নতুন আইন প্রণয়ন করা হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে যুগোপযোগী ও হালনাগাদ ফি নির্ধারণ সম্ভব হবে বলে জানান মন্ত্রী।
জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এক শিফটের পরিবর্তে দুই শিফটে বহির্বিভাগ চালু করা হলে অধিকসংখ্যক জনগণ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে সক্ষম হবে।
এ লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি পরীক্ষামূলকভাবে সরকারি হাসপাতালগুলোতে বৈকালিক বহির্বিভাগ চালু করতে প্রাথমিক পর্যায়ে ১০টি হাসপাতাল নির্বাচন করা হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 