১৯ জুন বাবা দিবস। এবারের বাবা দিবসকে উপলক্ষ্য করে গান বানিয়েছেন কিক বক্সার থেকে পাশ্চাত্য সঙ্গীতে নাম লেখানো আলী জ্যাকো। ইউ আর দ্য রিজন নামে গানটি মুক্তি পেয়েছে গত শনিবার (৫ জুন)। এটি জ্যাকোর দ্বিতীয় একক গান।
সিলেটের ছাতকে জন্ম নেয়া ব্রিটিশ নাগরিক আলী জ্যাকো বলেন, তাঁর দুই মেয়ের প্রতি ভালবাসার প্রতীক হিসেবে বাবা দিবসের এই গান। তবে মেয়ে সন্তানের প্রতি গভীর ভালবাসার প্রকাশ হিসেবে বিশ্বের সকল বাবা আর মেয়ের জন্য এই গানটি উৎসর্গ করতে চান তিনি। শখের বসে সঙ্গীত শুরু করা জ্যাকোর প্রত্যাশা গানটি সকলের ভাল লাগবে। আলী জ্যাকোর দুই মেয়ে ৮ বছর বয়সী মরিয়ম আলী এবং ১৭ বছর বয়সী আমাল আলী গানটির ভিড়িওচিত্রে বাবার সাথে অভিনয় করেছেন।
ভিডিও ধারণের কাজ হয়েছে লন্ডনের অদূরে সারে শহরে। গানটির কথা লিখেছেন জ্যাকো নিজে। আর সূর করেছেন চার্লি জো। জ্যাকোর নিজস্ব প্রোডাকশন হাউজ জিএ মিউজিক থেকে মুক্তি পেতে যাওয়া এই গানের ভিডিও এবং অডিও এক সাথেই এসেছে বাজারে। ইউটিউব, আইটিউন, অ্যামাজন, স্পোটিফাইসহ বিভিন্ন মাধ্যমে গানটি পাওয়া যাবে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর 