News Bangla 24 BD | ‘এক কোপেই মৃত্যু হয় পাবনার সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জনের’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘এক কোপেই মৃত্যু হয় পাবনার সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জনের’


পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির বলেছেন, দুর্বৃত্তের একটি কোপেই নিহত হন পাবনার হেমায়েতপুরের শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে (৬২)।

হত্যার বিষয়ে জানতে চাইলে আজ শুক্রবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন এসপি।

ভোরে প্রাতঃভ্রমণে বের হয়ে দুর্বৃত্তদের কোপে নিহত হন নিত্যরঞ্জন। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকায়। তিনি ৪০ বছর ধরে হেমায়েতপুরের সৎসঙ্গ সেবাশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।

নিত্যরঞ্জনের মৃত্যুর বিষয়ে পাবনার এসপি বলেন, ‘নিহত নিত্যরঞ্জন পাণ্ডে, বয়স আনুমানিক ৬০/৬২। উনি ডায়াবেটিসে আক্রান্ত। এ জন্য তিনি রেগুলার (নিয়মিত) হাঁটাচলা করতেন।’

‘৫টা থেকে সোয়া ৫টার মধ্যে এ ঘটনাটা ঘটেছে বলে আমাদের অনুমান এবং কারা ঘটিয়েছে, এখন পর্যন্ত আমরা এটা নির্ণয় করতে পারি নাই। এটা তদন্তসাপেক্ষ ব্যাপার।’

আলমগীর কবির আরো বলেন, ‘একটি কোপেই তাঁর (নিত্যরঞ্জন) মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

‘যেইভাবে ঘটনা ঘটছে, আমরা তার যোগসূত্র এখনো বলতে পারছি না। তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে যে, কারা ঘটনা ঘটিয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ