News Bangla 24 BD | পুলিশের সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে আটক ৩৫২ জন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পুলিশের সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে আটক ৩৫২ জন


জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত ৩৫২ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে জামায়াত-শিবিরের কর্মীদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরাও রয়েছেন। শুক্রবার রাত থেকে নিয়ে শনিবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়। এখনো এ অভিযান চলছে।
পুলিশ সদর দফতর বলছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান আগামী সাত দিন চলবে।

ঝিনাইদহ: জেলার ৬ উপজেলা বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় মোট ৪৮ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, হরিণাকুন্ডু উপজেলায় ১১ জন, মহেশপুর উপজেলায় ৮ জন, কোটচাঁদপুর উপজেলায় ৭ জন, শৈলকুপায় উপজেলায় ৬ জন ও কালীগঞ্জ উপজেলায় ৪ জন রয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা: জেলাব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থেকে ৩ জন, তালা থেকে ২ জন, আশাশুনি থেকে ৪ জন, দেবহাটা থেকে ২ জন, কালিগঞ্জ থেকে ৫ জন, শ্যামনগর থেকে ৭ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ২ জন রয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও পরিদর্শক কুমকুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় অভিযানের দ্বিতীয় দিনে বিভিন্ন মামলায় ৭১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।এর আগে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সদর, খোকসা, মিরপুর, কুমারখালী, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা: জেলার বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। জেলার ৪ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা আছে। মামলা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী: জেএমবি সদস্যসহ ১৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীতে ৪৯ জন আর জেলার নয়টি থানা থেকে ৮৮ জনকে গ্রেফতার করা হয়। নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজন শিবিরকর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

নীলফামারী: পুলিশের অভিযানে নীলফামারী জেলায় ৩১জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানান, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নীলফামারীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা |

এ বিভাগের অন্যান্য সংবাদ