News Bangla 24 BD | স্বামী পুড়ছিল, স্ত্রী তখন টিভি দেখছিলেন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বামী পুড়ছিল, স্ত্রী তখন টিভি দেখছিলেন


ঘরে স্ত্রীর সামনেই নিজের গায়ে আগুন দিলেন স্বামী। ঘরের বাইরে ছড়িয়ে পড়ল ধোঁয়া আর পোড়া গন্ধ। স্ত্রী বললেন তিনি নাকি কিছুই জানতে পারেননি। যখন টের পেলেন তখন তিনি টিভি দেখছিলেন। তাই কাউকে ডাকেননি। স্ত্রী এমন বর্ণনায় হতবাক তার হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা। খবর আনন্দবাজার পত্রিকার।

এই ঘটনা কলকাতার মানিকতলা হাউজিং কমপ্লেক্সের ।শুক্রবার রাতে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। হাউজিং-এর বাসিন্দারা দেখেন কমপ্লেক্সের একটি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে ধোঁয়া আর পোড়া গন্ধ। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসতেই কাটে ধোঁয়াশা। জানা যায় ওই ফ্ল্যাটের বাসিন্দা রঞ্জিত কুমার বরাত গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় পুলিশ রঞ্জিত কুমারের স্ত্রীকে আটক করে। রাতেই তাকে মানিকতলা থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। স্ত্রী জানান, ঘরেই স্বামী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করছেন অথচ ঘরে থাকা সত্ত্বেও স্ত্রী নাকি কিছুই জানতে পারেননি। যখন জানতে পান, তিনি তখন টিভি দেখছিলেন। তাই কাউকে ডাকেননি। স্ত্রীর এই বয়ানে সকলেই থ।

এ বিভাগের অন্যান্য সংবাদ