তনুর ২য় ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডিতে হস্তান্তর
কুমিল্লা কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ২য় ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর কাছে হস্তান্তর করে কুমিল্লা মেডিকেল বোর্ডের ফরেনসিক বিভাগের ৩ সদস্যের ময়নাতদন্তকারী।
রোববার সকাল পোনে ১১টায় তনুর ২য় ময়নাতদন্তের রিপোর্ট সিআইডির কাছে হন্তান্তর করে মেডিকেল বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ফরেনসিক ও মেডিকেল বোর্ডের প্রধান ডা. কেপি সাহা।
ফরেনসিক বিভাগের পত্র বাহক ফারুক আহমেদ বিশেষ খামে সিল গালা অবস্থায় ওই প্রতিবেদন সিআইডি কার্যালয়ে নিয়ে আসলে সিআইডির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশাররফ হোসেন তা গ্রহণ করেন।
তনুর মরদেহ কবর থেকে উত্তোলনের ৭৪ দিন পর এবং হত্যাকান্ডের ৮৪তম দিনে দেয়া এই ২য় ময়নাতদন্ত প্রতিবেদনে কী রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ২য় ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে দুপুর ১টার দিকে ফরেনসিক বিভাগে ফরেনসিক বিভাগ ও ২য় ময়নাতদন্ত বোর্ডের প্রধান ডা. কেপি সাহা সংবাদ ব্রিফিং করবেন বলে জানা গেছে।
ফরেনসিক বিভাগের পত্র বাহক ফারুক জানান, ২য় ময়নাতদন্তের প্রতিবেদন সিআইডিতে হস্তান্তর করেছি, এর বেশি কিছু বলা সম্ভব নয়।
এ বিষয়ে ফরেনসিক ও মেডিকেল বোর্ডের কেপি সাহা জানান, ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডিতে হস্তান্তর হয়েছে। দুপুর ১টার দিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবো।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 