News Bangla 24 BD | সাঁড়াশি অভিযানের ২য় দিনে ৪৮ জঙ্গিসহ গ্রেপ্তার ১৪৯৬ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাঁড়াশি অভিযানের ২য় দিনে ৪৮ জঙ্গিসহ গ্রেপ্তার ১৪৯৬


জঙ্গি দমনে শুরু হওয়া দেশব্যাপী সাঁড়াশি অভিযানে দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গিসহ ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান।

তিনি জানান, শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৯৬ জনকে গ্রপ্তার করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলায় ৫৮৮ জন, মাদক মামলায় ৩৯১ জন এবং অস্ত্র মামলায় ৪১ জন।

তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গি ধরতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। দেশে অব্যাহত গুপ্তহত্যা ঠেকানোর উপায় হিসেবে এই কৌশল নিয়েছে পুলিশ। এই অভিযান চলবে টানা সাত দিন।

যদিও এই অভিযানের নামে বিরোধী দমনের কৌশল এবং পুলিশের গ্রেপ্তার বাণিজ্য, ঈদ বকশিশ আদায়ের সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করছে বিএনপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ