রাজধানীতে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত ধর্মসচিব মো. আবদুল জলিল।
ভারপ্রাপ্ত সচিব বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর এক ঘণ্টা পরপর আরো চারটি জামাত হবে।
আবদুল জলিল আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থাগুলো সার্বিক নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।
ভারপ্রাপ্ত সচিব বলেন, প্রধান জামাতে রাষ্ট্রপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। অন্যান্য বছরের মতো এবারও এই বিষয়গুলো মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 