News Bangla 24 BD | উচ্চ মাধ্যমিকে ভর্তির ফল প্রকাশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ভর্তির ফল প্রকাশ করেন।

শিক্ষার্থীদের ফলাফল ভর্তির আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে দুপুরের পর ফলাফল জানিয়ে দেওয়া হবে। ক্ষুদে বার্তায় একটি গোপনীয় পিন নম্বর প্রদান করা হবে। এই পিন নম্বরটি পরবর্তী সময়ে ভর্তির জন্য সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন এবং এসএমএসে মোট ১৩ লাখ এক হাজার ৯৯ জন শিক্ষার্থী আবেদন করে। ৯ জুন আবেদনের শেষ দিন থাকলেও ১০ জুন পর্যন্ত তা বৃদ্ধি করা হয়। অনলাইনে ৯ লাখ ৩৭ হাজার ৯৪৭ এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ৪ লাখ ৫ হাজার ৮৬৮ আবেদন জমা পড়েছে। কিছু দ্বৈত আবেদনের কারণে মোট সংখ্যায় পার্থক্য রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, ১৮-২২ জুন পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এরপর ২৫-২৭ জুন আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা যাবে। অবশিষ্ট আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ২৮-৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ