News Bangla 24 BD | বিআরটি ও মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিআরটি ও মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন ২৬ জুন


আগামী ২৬ জুন ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) ও মেট্রোরেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্মাণ কাজ উদ্বোধন করবেন বলে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৬ জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে ওই উদ্বোধনী অনুষ্ঠান।

সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজ চলছে। ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ফলে প্রকল্পটি নতুন গতি পাবে এবং শিডিউল অনুযায়ী চলমান কাজ এগিয়ে যাবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ