News Bangla 24 BD | রাষ্ট্রপতির ইফতারে প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনরা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির ইফতারে প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনরা


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে বঙ্গভবনে ইফতারের আয়োজন করেন।

বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ যোগ দেন। খবর বাসসের

রাষ্ট্রপতি পত্নী রাশিদা খানম এবং পরিবারের সদস্যরাও ইফতারে অংশ নেন। প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান।

ইফতারে মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল, সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্য, আইনজীবী, সম্পাদক, সিনিয়র সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গ এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশল সম্পর্কে খোঁজ-খবর নেন।

ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ