ব্রিটিশ এমপি নিহত: প্রধানমন্ত্রীর শোক
ব্রিটেনের লেবার পার্টির এমপি জো কক্স নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনকে পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, লেবার পার্টির তরুণ এবং প্রতিশ্রুতিশীল এমপি জো কক্স নিহতের ঘটনা গভীর শোক প্রকাশ করছি। তার অকাল মৃত্যুতে ব্রিটেন একজন বীর রাজনৈতিক নেতাকে হারাল। যিনি সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থে সবসময় কাজ করে গেছেন। বিশ্ব শান্তি ও সহনশীলতায় তার নিঃস্বার্থ ভূমিকার জন্য পুরো বিশ্ব তাকে মনে রাখবে।
গতকাল বৃহস্পতিবার লিডস শহরের ব্রাস্টলে আততায়ীর গুলি ও ছুরিকাঘাতে নিহত হন ব্রিটিশ এমপি জো কক্স।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 