News Bangla 24 BD | এবার কুষ্টিয়ায় সেবায়েতকে হত্যার হুমকি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এবার কুষ্টিয়ায় সেবায়েতকে হত্যার হুমকি


এবার কুষ্টিয়ায় এক মন্দিরের সেবায়েতকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের থানাপাড়ার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুসারীদের ধর্মস্থান সৎসঙ্গ মন্দিরের সেবায়েত নব কুমার ঘোষকে এ হুমকি দেওয়া হয়। এতে ওই সেবায়েত ও পরিবারের সদস্যদের আতঙ্কে দিন কাটছে।

সেবায়েত নব কুমার ঘোষ জানান, দুপুর আড়াইটার দিকে তার মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। ফোন ধরার পর দুর্বৃত্তরা নবকুমার ঘোষকে বলে, ‘আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেবো। সন্ধ্যার পর তোর সাথে দেখা হবে।’

তিনি তাৎক্ষণিক বিষয়টি ওই মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষকে জানান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ বলেন, সেবায়েতকে হুমকি দেওয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি নেতাদের জানানো হয়েছে। পুলিশ ও র‌্যাবকেও অবহিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ওই সেবায়েতের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

বিপতীœক নবকুমার ঘোষ ওই মন্দিরের পাশেই ছোট ছেলে ও বউমাকে নিয়ে বসবাস করেন। তিনি জানান, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে এই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কোনো দিন সমস্যায় পড়িনি। তবে ওই ফোন পাওয়ার পর থেকে তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

কুষ্টিয়ার মডেল থানার ওসি শাহাব উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তারা শুনেছেন। তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ