সিসি ক্যামেরার ফুটেজে অভিজিতের ‘খুনি’
গত বছর একুশে বইমেলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন লেখক-ব্লগার অভিজিৎ রায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগে এক ব্যক্তি তাকে অনুসরণ করছেন। পুলিশ বলছে, অনুসরণকারী ওই ব্যক্তিই অভিজিতের ‘খুনি’। রোববার রাজধানীর খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রোববার ব্লগার অভিজিৎ হত্যা ঘটনার বিষয়ে একটি ফুটেজ প্রকাশ করে।
এ প্রসঙ্গে ডিএমপির জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে অভিজিতের খুনিকে দেখা গেছে। ওইদিন ঘটনাস্থলে এক ব্যক্তি অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে অনুসরণ করে। অনুসরণকারী ওই ব্যক্তিই শরীফুল ওরফে সাকিব। রোববার রাজধানীর খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।’
শরিফ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মাসুদুর রহমান বলেন, ‘সর্বশেষ যে ৬ জঙ্গিকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়; শরিফ তাদের একজন। অভিজিৎ হত্যার মামলার মূল সন্দেহভাজন আসামিও সে। এছাড়া অন্য লেখক ও ব্লগার হত্যার সঙ্গে শরিফের সংশ্লিষ্টতা রয়েছে।’
২০১৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ বই মেলায় অংশ নিতে ওই মাসেই স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে দেশে আসেন। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আতন হন রাফিদা আহমেদ।
অভিজিৎ হত্যাকাণ্ডের কয়েক মাস পর ওই হত্যার দায় স্বীকার করে বিবৃতি আসে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) নামে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 