News Bangla 24 BD | সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গাওয়ায় তনুকে হত্যা: তনুর মা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গাওয়ায় তনুকে হত্যা: তনুর মা


সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গাওয়ায় কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়েছে। সোমবার (২০জুন) বেলা ১২ টার দিকে কুমিল্লার পূবালী চত্ত্বরে গণজাগরণ মঞ্চের উদ্যোগে তনু হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তনুর মা আনোয়ারা এ অভিযোগ করেন।

তনুর মা অভিযোগ করে বলেন, সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে গান না গাওয়ায় তনুকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর লোকজন বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। তারা আমাদের বাসার ডিসের লাইন কেটে দিচ্ছে,যাতে আমরা টেলিভিশনে কোনো সংবাদ দেখতে না পারি।

উল্লেখ্য, গত ২০ মার্চ বিকেল সাড়ে ৫ টার দিকে প্রতিদিনের মতো তনু ঘর থেকে বের হন। বাসায় ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। কিন্তু চেষ্টা ব্যর্থ হলে যে বাসায় টিউশনি করতেন সেখানে খোঁজ নিয়ে জানতে পারে সন্ধ্যা সাড়ে ৭টায় ওই বাসা থেকে তিনি বের হয়ে গেছেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে তনুর মৃতদেহ পাওয়া যায়। গলাকাটা মৃতদেহ নগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর পড়েছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল। মোবাইল ফোনটিও পড়েছিল পাশে। তনুর বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন। তনুর বাবা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট তনু।

এ বিভাগের অন্যান্য সংবাদ