‘উত্তরায় উদ্ধার হওয়া অস্ত্র-গুলি সাধারণ সন্ত্রাসীদের নয়’
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘রাজধানীর উত্তরায় খালে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কোনো সাধারণ সন্ত্রাসীদের নয়। বড় ধরনের নাশকতার জন্য এগুলো মজুদ করা হয়েছিল।’
সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে উত্তরার খাল থেকে বিপুলসংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, জ্বালাও-পোড়াও করে, তারাই এ অস্ত্র রেখেছিল। এগুলো উদ্ধার না হলে দেশে বড় ধরনের ক্ষতি হতে পারতো।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক শক্তির মদদে নাশকতা সৃষ্টির লক্ষ্যে অস্ত্র ও গুলি এনে মজুদ করা হয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশের বিশেষ অভিযানে নির্জন জায়গায় অস্ত্র ও গুলি ফেলে দেওয়া হয়।’
এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এ ধরনের অস্ত্র পুলিশই ব্যবহার করে। তবে পুলিশের ব্যবহৃত অস্ত্রে নির্মাণকারী দেশের নাম লেখা থাকে। উদ্ধার করা অস্ত্রে কোনো দেশের নাম ছিল না। শুধু সিরিয়াল নম্বর রয়েছে।’
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিনার মনিরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ মন্দির পাশের একটি খাল থেকে ৯৭টি পিস্তল, ৭ পয়েন্ট ৬২ বোরের গুলি ২২০ রাউন্ড, ৯এমএম পিস্তলের গুলি ৮৪০ রাউন্ড, পিস্তলের ম্যাগাজিন ১৯৯টি, ২৬৩টি এসএমজির ম্যাগাজিন, ১০টি বেয়নেট ও ১০৫টি গুলি তৈরির ডাইস উদ্ধার করা হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 