News Bangla 24 BD | নতুন কোনো মেডিকেল কলেজ নয়: স্বাস্থ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নতুন কোনো মেডিকেল কলেজ নয়: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে আপাতত নতুন করে কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত সরকারের নেই। দেশে অনেক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এখন মান উন্নয়নের জন্য সর্বাত্মক কার্যক্রম চলমান রয়েছে। এই মুহূর্তে প্রতিটি জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের নেই। তবে ভবিষ্যতে প্রয়োজনীয়তা ও সক্ষমতার নিরিখে বিষয়টি বিবেচনা করা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে বেগম সালমা ইসলামের (ঢাকা-১) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের সুযোগ-সুবিধা বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করার পরিকল্পনাও সরকারের রয়েছে। সেই আলোকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মফস্বলে বা গ্রামীণ পর্যায়ে যে সব চিকিৎসক কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকবেন, তাদের উচ্চতর শিক্ষা, পদোন্নতি, পরবর্তী পদায়ন ইত্যাদি ক্ষেত্রে আলাদাভাবে সুবিধা প্রদানের বিষয়ে সরকারিভাবে উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ