পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এ ছাড়া উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াত আইভিকে।
মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এ মর্যাদা বৃদ্ধি করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই তিনজন মেয়র এখন থেকে নতুন পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) সাঈদ খোকন মেয়রের দায়িত্ব পালন করছেন। তারা এতদিন প্রতিমন্ত্রীর মর্যাদা পেতেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 