News Bangla 24 BD | ঈদে টানা ৯ দিনের ছুটির ফাঁদে দেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টানা নয়দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদে তিন দিনের সরকারি ছুটি, শবে কদরের ছুটি, আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটির সঙ্গে আরো একদিন যোগ হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই সোমবার ছুটির সিদ্ধান্ত হওয়ায় ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদেরকে আগামী ১৬ জুলাই শনিবার অফিস করতে হবে।

৬ জুলাই (বুধবার) সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ৫ থেকে ৭ জুলাই তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এছাড়াও ৩ জুলাই রবিবার শবে কদরের ছুটি রয়েছে। এরপরে ৪ জুলাই সোমবার একদিন অফিস থাকলেও ১৬ জুলাই শনিবার অফিস করার শর্তে ওইদিন (সোমবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে এই ছুটির সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আগামী ১৬ জুলাই শনিবার অফিস করার শর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ছুটি মঞ্জুর করেছেন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ৪ তারিখের পরির্বতে ১৬ জুলাই অফিস করবেন।

আজ বুধবার যে কোনো সময় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

সে হিসেবে ছুটি শুরু হবে ১ জুলাই (শুক্রবার) থেকে চলবে ৯ জুলাই (শনিবার) পর্যন্ত।

উল্লেখ্য, এ বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। ওই ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে ছুটি থাকবে আট দিন। তবে বেশিরভাগ সরকারি ছুটি বৃহস্পতিবার ও রবিবার হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার বেশি টানা ছুটির কবলে পড়ছে দেশ।

এর মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১ মে রবিবার মে দিবস। ২৫ আগস্ট বৃহস্পতিবার জন্মাষ্টমী। ২৫ ডিসেম্বর রবিবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন)। ১৪ এপ্রিল বৃহস্পতিবার বাংলা নববর্ষ। ৩ জুলাই রবিবার শবে কদর।

এ বিভাগের অন্যান্য সংবাদ