News Bangla 24 BD | ছিনতাই-চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে গুলি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ছিনতাই-চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে গুলি


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ছিনতাই-চাঁদাবাজি ঠেকাতে পুলিশ সদস্যদেরকে প্রয়োজনে গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার (২৩ জুন ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, পুলিশ তথা আইন-শৃঙ্খলা বাহিনী এই সময় যাতে ছিনতাই রোধ এবং পেশাদার চাঁদাবাজরা যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য কাজ করে আসছে। তারপরও কিছু কিছু জায়গায় এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। অথচ পুলিশ জনগণের জানমাল রক্ষার্থে সার্বক্ষণিক কাজ করছে। এ কাজ করতে গিয়ে আইনি কাঠামোর মধ্যে পুলিশ প্রয়োজনে গুলি করবে। সেক্ষেত্রে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

আছাদুজ্জামান মিয়া বলেন, পুলিশ কখনো ক্রসফায়ার করে না, তাদের কাজ হচ্ছে আসামিদের ধরে আইনে সোপর্দ করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ