News Bangla 24 BD | ‘লজ্জা হয় না, এর পরও আপনি অর্থমন্ত্রী’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘লজ্জা হয় না, এর পরও আপনি অর্থমন্ত্রী’


দায়িত্বে বহাল থাকা অবস্থায় ব্যাংক খাতে সাগর চুরি হয়েছে স্বীকার করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ চেয়েছেন জাতীয় পার্টির এমপি জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, ব্যাংকখাতে সাগরচুরি হয়েছে স্বীকার করার পর তার মন্ত্রী হিসেবে থাকার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

বাবলু বলেন, ব্যাংকের রিজার্ভ থেকে ৬ হাজার কোটি টাকা চুরি পর লজ্জায় পরে ব্যাংকের গভর্ণরের পদ থেকে সরে এসেছেন আতিউর রহমান। আপনার কি একটু চক্ষু লজ্জা হয় না এত কিছুর পরও আপনি কিভাবে অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, সম্প্রতিক সময়ে যে রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে তা দিয়ে পদ্মা সেতু নির্মান করা যেত। ৩ কোটি ৪০ লাখ ৯৭
কোটি টাকার বাজেট দিয়েছেন। এখানে ঘাটতি রয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। আপনি গত অর্থবছরে দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বড় বাজেট দিয়ে কাঁট-ছাট করেছেন। এবার বলছেন বাজেট বাস্তবায়ন সম্ভব হবে। আপনার হতে কি আলাদীনের চেরাগ রয়েছে যে আপনি এ ঘাটতি মেটাবেন?

জাতীয় পার্টির এ নেতা বলেন, আপনি মন্ত্রী থাকা অবস্থায় শেয়ারবাজার লুট হয়েছে। অনেক লোক আত্মহত্যা করেছে। অনেকেসর্বশান্ত হয়েছে। গত পাঁচ বছরে শেয়ারবাজারে কোন উন্নতি দেখছি না। সূচক এখন ৪ হাজার কোটি টাকাতে রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে শেয়ারবাজারে টাকা দিয়ে দেশের অর্থনৈতিকে মজবুদ করে। আর আমাদের ব্যাংকের উপর নির্ভরশীল হতে হয়। তাই আমাদের অর্থনৈতিক অবস্থা মজবুদ নয়।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিবিএসের তথ্য মতে ২৬ লাখের উপরে নাগরিক বেকার। যার ৭৪ অতাংশ যুবককে আমরা
কাজে লাগাতে পারছি না। তরুণ প্রজন্মকে কাজে লাগাতে না পারায় তারা ইয়াবা, জঙ্গিবাদের দিকে যাচ্ছে। এর জন্য কে দায়ী?বাবলু বলেন, দেশে বর্তমানে তেমন বিনিয়োগ নেই। বিভিন্ন খাতে লুটপাটের পরও বিচার হচ্ছে না। এটা কি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ