News Bangla 24 BD | উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

উত্তরায় আলাউদ্দিন টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে


রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মীর পাশে আলাউদ্দিন টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের
১৩ টি ইউনিট। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে এর কোন কারণ জানা যায়নি।

র‌্যাব ও পুলিশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নির্বাপনের চেষ্টা চালায়। ভবনে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সোয়া ৬টার দিকে উত্তরা আলাউদ্দিন টাওয়ারের দোতলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় মার্কেটে অবস্থানরত ক্রেতা ও ব্যবসায়ীরা দিকবেদিক ছোটাছুটি করতে থাকে। মার্কেটের নিচের তলায় ও রাস্তার লোক দৌড়িয়ে নিরাপদ জায়গায় চলে যায়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের লোকজন পাঠানো হয়েছে। তারা আগুন নির্বাপন ও ভবনে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ