News Bangla 24 BD | ‘নিজ ঘর নিরাপদ রেখে যাবেন’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজ ঘর নিরাপদ রেখে ইদের ছুটিতে ঢাকার বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার আজিমপুর স্কুল অ্যান্ড কলেজে দুঃস্থদের মাঝে পোশাক বিতরণ শেষে সাংবাদিকদের কথা বলার সময় এ পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

তবে আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, বাসা-বাড়িতে যাতে চুরি-ডাকাতি না হয় সেজন্য পুলিশসহ সরকারের সবগুলো সংস্থা নজরদারি করবে।

কমিশনার বলেন, ‘এবার ঈদে লম্বা ছুটি। এ সময় রাজধানীর বেশিরভাগ বাসা-বাড়ি খালি থাকবে। এ সুযোগে অপরাধীরা বিভিন্ন বাসা-বাড়িকে টার্গেট করতে পারে। তারা বাসার মালামাল চুরি করতে পারে। অনেক সময় তাদের হাতে মানুষও খুন হয়। এ কারণে গ্রামের বাড়িতে যাওয়ার আগে বাসার দরজা-জানালা ঠিকমতো লাগিয়ে যেতে হবে। একই সঙ্গে প্রতিটি বাসার নিরাপত্তা প্রহরীদের কঠোর নজরদারিতে রাখতে প্রতিটি বাড়িওয়ালাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশ, র‌্যাব ও সরকারের বিভিন্ন গোয়েন্দা কাজ করবে। প্রতিটি ওসিকে রাতের বেলায় বিশেষ টহলের নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ