News Bangla 24 BD | অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছেন ভোলা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছেন ভোলা


চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার জন্য অস্ত্র সরবরাহের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত এহতেশামুল হক ভোলা।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাশ ভট্টাচার্য্য।

সংবাদ সম্মেলনে দেবদাশ ভট্টাচার্য্য জানান, মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে মিতু হত্যার অস্ত্র সরবরাহকারী ভোলাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে তার সহযোগী মনিরের কাছ থেকে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলভার ও একটি পিস্তল। এই সময় ভোলার সহযোগী মনিরকেও গ্রেপ্তার করা হয়।

দেবদাশ ভট্টাচার্য্য আরো জানান, মিতু হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহের কথা ভোলা স্বীকার করেছেন। হত্যাকারীরা হত্যাকাণ্ড সংগঠিত করার পর অস্ত্রগুলো ভোলাকে ফেরত দেয়। এরপর ভোলা অস্ত্রগুলো তার সহযোগী মনিরের কাছে সংরক্ষিত রাখেন। মিতু হত্যা মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে মিতু হত্যার ঘটনায় আনোয়ার ও ওয়াসিম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই দুজন ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ