News Bangla 24 BD | পু​লিশ সুপার বাবুল নজরদারিতে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পু​লিশ সুপার বাবুল নজরদারিতে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


পু​লিশ সুপার (এসপি) বাবুল আক্তার পুলিশের নজরদারিতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘তিনি (এসপি) নজরদারিতে আছেন আমরা কখনো বলিনি’।

আজ মঙ্গলবার (২৮জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা সাড়ে ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলছেন, এসপি বাবুল আক্তারকে স্ত্রী হত্যায় জড়িত থাকার বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তিনি নজরদারির মধ্যেও নাই।

স্বরাষ্টমন্ত্রী বলেন,সিসিটিভির ফুটেজ দেখে দু’জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের চিহ্নিত করতেই এসপি বাবুল আক্তারকে নেয়া হয়েছিল।

মিতু হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে এ মামলার বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

উল্লেখ্য, ৫জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ওআর নিজাম রোডে সিএমপি ডিবির সাবেক এডিসি ও সদ্য প্রমোশন পাওয়া এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মিতুকে খুনের পর হত্যাকারী তিনজন মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করে। সিসিটিভি ফুটেজে তাদের পালাতে দেখা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ