ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলতে দেয়া হবে না: নৌমন্ত্রী
শুধু ঈদের সময়ই নয়, অন্য সময়েও ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
সচিবালয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ তথ্য জানান।
ঈদের আগে রং করে ফিটনেসবিহীন লঞ্চ নামানোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে কিনা জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘আপনি শরীরে যদি সাবান-টাবান না দেন বা ভাল করে গোসল না করেন তবে ময়লা জমবে। এছাড়া ঈদ বা কোনো না কোনো সময় তো বাড়ি রঙ করান। একটু ভাঙচুর হলে মেরামত করান। গাড়ী বা লঞ্চেও রং করানো, ইঞ্জিনের কাজ করানো, নিয়মের মধ্যেই এটা করতে হয়।’
শাজাহান বলেন, ‘নিশ্চিত থাকতে পারেন আমরা ফিটনেস ছাড়া কোনো লঞ্চ চলতে দেব না, এটা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত।’
তিনি বলেন, ‘আগে নৌপরিবহন সেক্টরে কোনো শৃঙ্খলা ছিল না। এর আগে কেন এত নৌ দুর্ঘটনা হয়েছে? কারণ যেসব নৌযান নির্মাণ করা হয়েছে সেগুলো তাদের মতো করে নির্মাণ করেছে। তারপর ডিজি শিপিং অনুমোদন দিয়েছে।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 