News Bangla 24 BD | লালবাগে দু'পক্ষের সংঘর্ষ, রিক্সাওয়ালা গুলিবিদ্ধ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

লালবাগে দু’পক্ষের সংঘর্ষ, রিক্সাওয়ালা গুলিবিদ্ধ


রাজধানীর লালবাগের ২৪ নং ওয়ার্ড এলাকায় কাউন্সিলর দেলোয়ার হোসেন এবং পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন মিয়ার লোকজনের সংঘর্ষে এক রিক্সাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে। অাহত হয়েছে বেশ কয়েকজন।

বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আবদুর রহমান (২০) নামের ওই রিকশাচালককে বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চকবাজার মডেল থানার ডিউটি অফিসার এসআই হাসানুজ্জামান জানান, কাউন্সিলর দেলোয়ার হোসেনের সমর্থক ও পরাজিত প্রার্থীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশের লালবাগ জোনের ডিসি, এডিসি ও চকবাজার থানার ওসির নেতৃত্বে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা স্বীকার করে ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন জানান, ‘গতকাল (মঙ্গলবার) আমার কিছু ছেলে এলাকায় ইয়াবা ব্যবসায়ীর বাসায় গিয়ে সতর্ক করে এসেছে। যারা ভাড়াটিয়া তাদের এলাকা ছাড়তে বলেছে। আর যারা বাড়িওয়ালা তাদের অভিভাবকদের সতর্ক করে দিয়ে এসেছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় আজ দেলোয়ার হোসেন মিয়ার নেতৃত্বে তার লোকজন আমার ছেলেদের ওপর হামলা করেছে। আমি স্পটে গেলে আমার উপরও হামলা করবে এমন অবস্থা। পরে আমি পুলিশে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ