News Bangla 24 BD | দেশে অবৈধ বিদেশী নাগিরক ৯১০ জন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বর্তমানে ৯১০ জন বিদেশী অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মামুনুর রশীদ কিরনের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী বৈধ বিদেশি নাগরিক এক লাখ ১১ হাজার ৫৭৫ জন। ৯১০ জন বিদেশী নাগরিকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুলিশের বিশেষ শাখায় অবৈধ বিদেশীদের তালিকা সংরক্ষিত আছে। অবৈধ বিদেশীদের সনাক্ত করতে বিশেষ শাখাসহ আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত আছে। অবৈধভাবে চাকুরিরত বিদেশীর সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ২০ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন। ভারতীয় নাগরিকরা এদেশে বিনিয়োগকারী, বিভিন্ন সংস্থা/কারখানা ও উন্নয়ন প্রকল্প এবং বিদ্যুত সেক্টরে কর্মরত রয়েছেন। এছাড়াও কিছু ভারতীয় নাগরিক চিকিৎসা সেবায় নিয়োজিত ও বিভিণ্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ