News Bangla 24 BD | সকালে এমডি, বিকালে গ্রেপ্তার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার আক্তারুল আলম ও অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার শফিউল্লাহকে গ্রেপ্তার করেছে দুদক।

বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগে তাকে অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর বেলা ১১টার দিকে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া মিজানুর রহমানকে।

দুপুর তিনটার দিকে দুদকের উপপরিচালক বেনজির আহমেদের নেতৃত্বে দিলকুশার অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে এমডি মিজানুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সানমুন গ্রুপকে অনিয়মের মাধ্যমে ১০৮ কোটি টাকা ঋণ দেয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আগেই দুদকে একটি মামলা ছিল। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ