পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান শুক্রবার দুপুরের এই তথ্য জানান।
ওই হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার দুজন আনোয়ার হোসেন ও ওয়াসিম তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তারা বলেছেন, মিতু হত্যার পুরো বিষয়টির সমন্বয় করেছিলেন কামরুল শিকদার ওরফ মুছা।
এদিকে মুছাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবি করেছেন তার স্ত্রী পান্না আক্তার। তিনি বলেন, ২২ জুন চট্টগ্রামের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে মুছাকে ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় হত্যাকাণ্ডের আরেক সন্দেহভাজন নূর নবীও ডিবি পরিচয়ধারী লোকগুলোর সঙ্গে ছিলেন।
তবে পুলিশ বলছে, মুছা ও নূর নবী তাদের হেফাজতে নেই। তাকে হন্যে হয়ে পুলিশ খুঁজছে। ডিবি পুলিশ তাকে কখনো আটক করেনি কিংবা হেফাজতে নেয়নি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 