ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে হট্টগোল
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
শুক্রবার সকালে টিএসসি মিলনায়তেন বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে। এ সময় মঞ্চে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন করছে ঢাবি কর্তৃপক্ষ। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।
সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন-সংলগ্ন মলে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। তারপর শোভাযাত্রা শেষে টিএসসি মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা।
এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় জিয়াউর রহমানেক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় উপস্থিত শিক্ষক-কর্মকর্তাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। এতে পুরো অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃঙ্খলা দেখা দেয়। বিক্ষোভকারীরা এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের স্মরণিকার একটি লেখায় উল্লেখ রয়েছে, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনা প্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবি করেন শিক্ষক-কর্মকর্তাদের একাংশ। এ সময় রেজিস্ট্রার অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন। পরে তাকে মঞ্চ থেকে নামিয়ে দিলে পরিস্থতিশান্ত হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 