News Bangla 24 BD | গুলশানে সন্ত্রাসীদের গুলিতে পুলিশসহ আহত ৬ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুলশানে সন্ত্রাসীদের গুলিতে পুলিশসহ আহত ৬


রাজধানীর গুলশানে-২ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টায় ওই এলাকার ৭৯ নম্বর রোডের লেক ভিউ রেস্টুরেন্ট থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ৯টায় গুলশান-২ এলাকার ৭৯ নম্বর রোডের লেক ভিউ রেস্টুরেন্ট থেকে পুলিশকে লক্ষ্য করে প্রথমে সন্ত্রাসীরা গুলি চালায়। পরে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলিতে দুই পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন।

এ ঘটনার পর থেকে পুরো রেস্টুরেন্ট এলাকা ঘিরে রেখেছে পুলিশ। পাশের একটি ক্লিনিকের ভেতর কথিত সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে দাবি করে সেই ক্লিনিকটিও ঘিরে রেখেছে পুলিশ।

ঘটনাস্থলসহ পুরো গুলশান-২ এলাকার রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই এলাকায় সাংবাদিকদেরও ঢুকতে দেয়া হচ্ছে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলির ঘটনা চলছে বলে জানা গেছে। তবে এই সন্ত্রাসী কারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ