News Bangla 24 BD | ৬ বন্দুকধারী নিহত, একজন জীবিত আটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের মধ্যে ছয়জনকে হত্যা ও একজনকে জীবিতকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেস্তোরাঁটিতে জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন প্রকল্পের উদ্বোধনকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জঙ্গিদের আমরা খতম করতে পেরেছি, এজন্য আল্লাহর শোকরিয়া আদায় করছি। এ সময় জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার রাতে একদল বন্দুকধারী গুলশানের রেস্তোরাঁটিতে হামলা চালায়। তারা বিদেশীসহ অন্তত ২০ জনকে জিম্মি করে।

খবর পেয়ে আইনশৃংখলা বাহিনী ওই রেস্তোরাঁর কাছে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় ও বোমা ছোড়ে। এতে ডিএমপির (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় জানান, জিম্মি সংকটের অবসানে সিলেট, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের প্যারা ট্রুপারদের তলব করা হয়। রাত ৪টার দিকে তারা গুলশানের জড়ো হন। পরে সকালে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এর মধ্য দিয়ে জিম্মি সংকটের অবসান হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ