News Bangla 24 BD | চার লেন দুই মহাসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চার লেন দুই মহাসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০২ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলক উন্মোচন করে এই দুই মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই দুই সড়কের চার লেন উদ্বোধন করায় মানুষ যানজট থেকে মুক্তি পাবেন। স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবেন।

শেখ হাসিনা বলেন, রাজধানীর সঙ্গে দেশের সব স্থানের যোগ বাড়ানোর জন্য মহাসড়কের এই চার লেন উন্নীত করার কাজ উদ্বোধন করা হলো। যোগাযোগ খাতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

দেশবাসীকে ঈদ উপহার হিসেবে মহাসড়ক চার লেনে উন্নীত করা হলো বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে। দারিদ্র্যের হার আমরা ২২ ভাগে কমিয়ে আনতে পেরেছি এবং জিডিপি বেড়েছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

এ সময় অন্যদের মধ্যে সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর প্রধানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ