News Bangla 24 BD | হামলাকারীদের শেকড় খুঁজে বের করব : প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হামলাকারীদের শেকড় খুঁজে বের করব : প্রধানমন্ত্রী


গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ হিসাবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে সেই অপরাধীদের অবশ্যই শেকড় খুঁজে বের করা হবে।

তিনি বলেন, রেস্টুরেন্টে ভয়ঙ্কর পরিকল্পিত এই হামলার জন্য যারা সন্ত্রাসীদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে আমরা অবশ্যই সেই অপরাধীদের শেকড় খুঁজে বের করবো।
জাপানের স্টেট মিনিস্টার ফর ফরেন এফেয়ার্স সিইজি কিহারা আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন।বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা এর আগে গুপ্তহত্যা চালিয়েছে এবং পুরোহিত, ফাদারস ও ভিক্ষুদের টার্গেট করেছে। ‘অপরাধে জড়িত অনেক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।’
প্রধানমন্ত্রী এবং জাপানের স্টেট মিনিস্টার ঐকমত্য প্রকাশ করেন যে, বাংলাদেশ ও জাপান ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা ফ্রান্স, বেলজিয়াম, জাপান ও ভারতে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, গুলশানে সন্ত্রাসী হামলায় নিহত জাপানী নাগরিকদের মৃতদেহের ময়না তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হবে।

দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেয়ার জন্য জাপানের স্টেট মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, পারস্পরিক স্বার্থে সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এ সময় উপস্থিত ছিলেন।বাসস।

এ বিভাগের অন্যান্য সংবাদ