News Bangla 24 BD | গুলশানের রেস্তোরাঁয় সিআইডির ক্রাইম সিন ইউনিট - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুলশানের রেস্তোরাঁয় সিআইডির ক্রাইম সিন ইউনিট


রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় গেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল।

পাঁচ সদস্যের দলে থাকা সিআইডির পরিদর্শক আবুল হাসান বলেন, আলামত সংগ্রহ করার জন্য তারা রেস্তোরাঁয় এসেছেন। প্রায় একই সময়ে ওই রেস্তোরাঁয় ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলও প্রবেশ করে।

গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে রেস্তোরাঁটিতে তলোয়ার-আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি। তারা দেশি-বিদেশিদের জিম্মি করে।

ঘটনার পরপরই অভিযান চালাতে গেলে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত হন। আহত হন ৪০ জনের মতো। জঙ্গিরা ওই রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।

পরদিন শনিবার সকালে যৌথ বাহিনী ওই রেস্তোরাঁয় কমান্ডো অভিযান চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়। গ্রেপ্তার হয় একজন। ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ