News Bangla 24 BD | নিহতদের শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে স্বজনরা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিহতদের শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে স্বজনরা


রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে গেছেন স্বজনরা।

রোববার দুপুর থেকেই ফুল নিয়ে আসতে থাকেন তারা। পুলিশের ব্যারিকেডের বাইরের অংশে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানাচ্ছেন তারা।

শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযোদ্ধা জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী বলেন, ‘এসব হত্যাযজ্ঞ বন্ধ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করেছি সোনার বাংলা গড়ার জন্য। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার জন্য। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান বলে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাঁচতে চাই।’শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে আসেন মনিকা চৌধুরী। তিনি হামলায় নিহত ইশরাত আখন্দের বান্ধবী।

তিনি বলেন, ‘আমি খুবই মর্মাহত। শোক প্রকাশের মতো ভাষা আমার নেই।’শিল্পী মনিরুজ্জামান বলেন, ‘দেশে জঙ্গিবাদ দমন করতে হলে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। কারো ডাকের অপেক্ষার প্রয়োজন নেই। যার যার অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের ধর্মনিরপেক্ষভাবেই বাস করতে হবে। এখানে ধর্মান্ধতার কোনো সুযোগ নেই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ