প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, লাশ হস্তান্তর
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই শ্রদ্ধা নিবেদন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে প্রধানমন্ত্রী স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর যুক্তরাষ্ট্র, ইতালি, জাপানের রাষ্ট্রদূত ও ভারতের হাইকমিশনার এবং নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যরা, নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারবর্গ, আওয়ামী লীগ, ১৪ দল, এফবিসিসিআইয়ের সভাপতি ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র এবং বিশিষ্ট ব্যক্তিরা। দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেওয়া হয়।
এর আগে ময়নাতদন্ত শেষে লাশ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা হয় এবং সেখান থেকে সকালে লাশ আর্মি স্টেডিয়ামে আনা হয়।
শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা চালিয়ে ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি ছাড়াও ইতালির নয়জন, জাপানের সাতজন ও ভারতের একজন নাগরিক রয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 