News Bangla 24 BD | জঙ্গি নিবরাসকে নিয়ে মুখ খুললেন ফেরদৌস - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গি নিবরাসকে নিয়ে মুখ খুললেন ফেরদৌস


বাংলাদেশের ইতিহাসে গত শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে ঘটে গেল ভয়াবহ এক জঙ্গি হামলা। গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গিদের হাতে সেদিন জিম্মি অবস্থায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক রয়েছেন। বাকি তিনজন বাংলাদেশি।

ভয়াবহ এই হামলার অবসান ঘটে যৌথ বাহিনীর অপারেশনে। সেখানে ছয় হামলাকারী নিহত হয়। তাদের মধ্যে সর্বাধিক আলোচিত জঙ্গি নিবরাস ইসলাম। এই আততায়ীর সঙ্গে চিত্রনায়ক ফেরদৌসের একটি ছবি অনলাইনে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন ফেরদৌস। অনেকেই তাকে ফোন, মেসেজ ও মেইল করে নিবরাসের ব্যাপারে জানতে চাইছেন।

অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন ফেরদৌস। বর্তমানে চলচ্চিত্রের এই গুণী অভিনেতা বেড়ানোর জন্য স্পেনে রয়েছেন। সেখান থেকেই ফেসবুকে লিখেছেন নিবরাসের সঙ্গে ছবিটির ব্যাপারে। তিনি লিখেছেন, ‘আর চুপ করে থাকতে পারলাম না। নিবরাস ইসলাম নামের একটা জঙ্গির সাথে আরো কয়েকজনসহ আমার একটা ছবি দেখা গেছে। ছবিটা কি ফটোশুট নাকি রিয়াল ওটাই বুঝতে পারছি না। আমি এই ছবিটা কখন উঠালাম আমার নিজেরও মনে নেই। যাই হোক এখন আমার কথা হচ্ছে আমার কাছে হাজারও মানুষের আবদার থাকে একটা সেলফি তোলার জন্য। তো আমি হাজার মানুষের মধ্যে কীভাবে বুঝে নেবো কোনটা জঙ্গি আর কোনটা ভাল মানুষ। তাদের পিঠে তো আর লেখা থাকে না তারা যে জঙ্গি।’

তিনি আরো লেখেন, ‘তার (জঙ্গি) সাথে নাকি ইন্ডিয়ার শ্রদ্ধা কাপুরেরও একটা ভিডিও আছে শোনলাম। ওটার জন্য এবার আপনারা শ্রদ্ধা কাপুরকেও জিজ্ঞেস করতে থাকেন…’

বিরক্তি প্রকাশ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ফেরদৌস লিখেছেন, ‘বেড়াতে আসলাম স্পেনে। এখন আমার কাছে সেটাও বিরক্তিকর মনে হচ্ছে। সবাই আমাকে এটা ফোন করে বা মেসেস দিয়ে জিজ্ঞেস না করে, এটা নিয়ে এত আলোচনা না করে, নিজেই একটু চিন্তা করলে তো হয়ে যায়! যাই হোক, যারা এই ঘৃণ্য নৃশংস কাজটি করেছে এবং যাদের কারণে আমার প্রিয় বাংলাদেশ এতো চ্যালেঞ্জের মুখে পড়েছে তাদের প্রতি জানাই চরম ধিক্কার। আল্লাহ আমার দেশ ও দেশের মানুষদের রক্ষা করুক।’

এ বিভাগের অন্যান্য সংবাদ