গুলশানে জঙ্গি হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তারা সুস্থ হলেই জিজ্ঞসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহিদুল হক।
সোমবার রাজারবাগে নিহত দুই পুলিশের স্মরণে শোক সভায় তিনি এসব কথা বলেন।
আইজি আরো বলেন, ওই ঘটনার তদন্তে সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা অসুস্থ। সুস্থ হলেই তাদের হেফাজতে নিয়ে জিজজ্ঞাসাবাদ করা হবে।
তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এজন্য সব শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি জানান, দুজন পুলিশ কর্মকর্তা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। এই মৃত্যু বীরের মৃত্যু। তারা আজীবন মানুষের মাঝে জীবিত থাকবেন।
জিম্মিদের উদ্ধারে দেরি হয়নি উল্লেখ করে আইজিপি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের হামলা হয়েছে। তাদের ৪/৫ দিন কিংবা এর চেয়ে বেশি সময় লেগেছে জিম্মিদের উদ্ধার করতে। অথচ মাত্র ১২ ঘণ্টায় জিম্মিদের উদ্ধার করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য আন্তরিকতকার সঙ্গে কাজ করেছে।
জঙ্গিদের ব্যাপারে প্রতিটি পরিবারের সচেতন থাকতে হবে। পরিবারের সন্তানটি কোথায় যাচ্ছে, সে নিখোঁজ কি না তা পুলিশকে জানাতে তিনি অনুরোধ করেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 